যুক্তরাজ্যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০১

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত ‘এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন। কূটনীতিতে আজীবন অবদান, বিশেষ করে বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৭ নভেম্বর) লন্ডনের ঐতিহাসিক ন্যাশনাল লিবারেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য প্রফেসর দ্য লর্ড সিং অব সলিহুল।

অনুষ্ঠানে হাউস অব লর্ডসের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর দেওয়া বক্তব্যে হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তার অটল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কূটনীতিকে সাধারণ মানুষের জন্য অর্থবহ করে তুলতে হবে।

এ সময় বাংলাদেশের তরুণ ও সৃজনশীল জনশক্তির সম্ভাবনা তুলে ধরে দেশটিতে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

/এসও/ইউএস/
সম্পর্কিত
অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদে চুরির চেষ্টা, গ্রেফতার ২
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে কানাডা
সর্বশেষ খবর
টঙ্গীতে মাদরাসায় হামলার মামলায় জামিন পেলেন ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমি
টঙ্গীতে মাদরাসায় হামলার মামলায় জামিন পেলেন ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমি
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড