নিরাপত্তাজনিত কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
উক্ত ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।