শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় এসব শর্তাবলি বিশদ পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেবিচকের নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলির মধ্যে চারটি শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। এগুলো হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়-দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে। অর্থাৎ বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অংশীদারদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের দায়িত্ব ও সংশ্লিষ্ট ঝুঁকি বহন করতে হবে বিমান সংস্থাকে। এক্ষেত্রেও তাদের আয়ের অংশ পাবে কিনা তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। 

দ্বিতীয়ত, রাজস্ব ভাগাভাগির বিষয়। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষ ২৭ শতাংশ রাজস্ব বাংলাদেশকে দেওয়ার চূড়ান্ত ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতি পর্বের নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ ওপিসিটি চলাকালীন আট মাসের জন্য, তারা মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব পরিশোধের প্রস্তাব দিয়েছে। এতে নির্ধারিত হারের তুলনায় ১৪ শতাংশ কম রাজস্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। 

তৃতীয়ত, আইনি সুরক্ষা ও দেশের আইন প্রয়োগের বিষয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। জাপানি পক্ষ এ ক্ষেত্রে বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চেয়েছে। এর বিপরীতে বাংলাদেশ জানিয়েছে, সরকার যদি দেশের সব বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সাধারণ কোনও আইন প্রণয়ন করে কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করে, তাহলে সেই আইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ দেশের আইন ও সাধারণ আইনি পরিবর্তনের বাইরে কোনও প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার একমত নয়।

জাপানি পক্ষের অবস্থান হলো দেশের সাধারণ কোনও আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে তাদের বিশেষ আইনি সুরক্ষা, দায়মুক্তি বা ছাড় দিতে হবে।

চতুর্থত, থার্ড টার্মিনাল প্রকল্পের ত্রুটি সংশোধন বা ত্রুটি শনাক্তের পর তা জানানোর নির্ধারিত সময়সীমা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাস । 

জানা যায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আপত্তি সত্ত্বেও জাপানিপক্ষের প্রস্তাবিত চুক্তির এ শর্ত অনুমোদন করে সরকার।

একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তেও সম্মত হয়েছে বেবিচক। 

নাম প্রকাশ না শর্তে বেবিচকের উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারের পক্ষ থেকে ওই চারটি চুক্তি অনুমোদন হওয়ার পর মঙ্গলবারের বোর্ড সভায় অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর পূর্নাঙ্গ চুক্তি হবে। আশা করা হচ্ছে দ্রুত এই চুক্তিও সম্পাদন হবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ হাইবিউরি গ্রুপের
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
সর্বশেষ খবর
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার
বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন