ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭-এর কারিগরি ত্রুটি মেরামতের পর টোকিও থেকে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে।বৃহস্পতিবার (২৯ অক্টেবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহোদয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানরা সুচারুরূপে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটি ৩০ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় অবতরণ করবে।