প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গীদের মধ্যে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। 

এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। 

এ সময় বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।