তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। 

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পর বুধবার (১১ নভেম্বর) জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
পাহাড়, চা-বাগান আর নীল শাপলার মায়ায় মাধবপুর লেক
পাহাড়, চা-বাগান আর নীল শাপলার মায়ায় মাধবপুর লেক
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী