ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসে সরকারের ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা

দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের মাসিক ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা। বার্ষিক হিসাবে এই ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আবাসিক। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া, আবাসন, উন্নত শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পেছনে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়।

তিনি জানান, ক্যাডেট কলেজে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। মাসিক হিসাবে এই ব্যয়ের পরিমাণ ৪৪ হাজার ৫০৪ টাকা।