চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ আগস্ট ২০২৬, ১৭:০৭ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৭:০৭

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় বাংলাদেশে নিযুক্ত চীনা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীন অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে মন্ত্রীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠকের কথা রয়েছে। এসময় তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণ করবেন।‌ পাশাপাশি, চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন।

সফরকালে চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসনের আহ্বান চীনের
সর্বশেষ খবর
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা