খুলনা, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, সীতাকুন্ড, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বদলগাছী, দিনাজপুর, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘন্টায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
দুই মাস ধরে টিকা সংকট: উদ্বিগ্ন অভিভাবকরা
/এফএস/