যাত্রাবাড়ীতে বজ্রাঘাতে নিহত ২

বজ্রাঘাতযাত্রাবাড়ী থানার  কাঠেরপুল এলাকায় বজ্রাঘাতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকার বাসিন্দা তাহসান  লিংকন (২১) ও দক্ষিণ কাজলা এলাকার সাহেদ সোহাগ (২২)।  বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার কনকর্ড বালুর মাঠে ফুটবল খেলার সময় এই ঘটনা ঘটে।
সহপাঠী মাজহারুল ও মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন,   আমরা ফুটবল খেলছিলাম। খেলার সময় বজ্রাঘাতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে লিংকন ও সোহাগ। পরে  আমরা  তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।  
আরও পড়তে পারেন: বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু 

ঢামেক ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর মেজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
/এনএস/এমএনএইচ/