বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ ও আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ইউপি নির্বাচনের একেকটি ধাপ শেষ হলেই হানিফ এবং প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন পূর্বের চেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। আসলে তাদের চোখ অন্ধ হয়ে গেছে। যার জন্য তারা এমন মন্তব্য করেন।
নোমান বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে তথাকথিত নির্বাচনের আয়োজন করে, দেশের জনগণ এবং আমাদের চরমভাবে হতাশ করার চেষ্টা করছে। তবে শাসকগোষ্ঠীর এমন উদ্দেশ্য সফল হবে না বলেও জানান তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন রক্তপাত হয়েছিল, চলমান পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তার চেয়েও বেশি রক্তপাত হয়েছে। আর নির্বাচনের নামে দেশে রক্তের বন্যা বইছে।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্বাধীনতা ফোরামের সভাপিত আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট প্রমুখ।
আরও পড়ুন:
সাফাদির সঙ্গে জয়ের বৈঠকের দাবি রিজভীর
সাফাদির সঙ্গে আমার কোনও সাক্ষাৎ হয়নি: জয়
/এসআইএস/এমও/এপিএইচ/