অারও পড়ুন: বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা
জানা যায়, জিঞ্জিরার এক বাসায় ডিশের তারের সংযোগ দিচ্ছিলেন কবীর হোসেন ও তার ফুফাতো ভাই মো. শাহীন। এ সময় ডিশের তারের এক অংশ বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিস্ফোরণে উভয়েই দগ্ধ হন। আর বিস্ফোরণে আগুনের ফুলকি পাশের বাসার রান্না ঘরে ছিঁটকে পড়লে সেখানে থাকা রাজুও দগ্ধ হন।পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে মো. কবীর হোসেনের শরীরের ১৫ শতাংশ, মো. শাহীনের ৭ শতাংশ এবং রাজুর ৫০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, রাজু ও কবীরে শ্বাসনালী ঝলসে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, দগ্ধরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন। দুপুরে খাবার খেতে এসে তারা দুর্ঘটনার শিকার হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অারও পড়তে পারেন: এমপি মোস্তফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির
/এআইবি/এসএনএইচ/এমএসএম/