অর্থমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। এ সিদ্ধান্তের ফলে বর্তমান মোবাইলফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যা বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বড়।
২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। পরে সংশোধন করে তা ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকায় নামানো হয়।
আরও পড়ুন:
৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ
দাম কমতে পারে, বাড়তে পারে
/জিএম/এসএনএইচ/