করপোরেট ট্যাক্স অপরিবর্তিত

করপোরেট ট্যাক্সনতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেট প্রস্তাবনায় কোম্পানি কর বা করপোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনায় তিনি এ কথা জানান।

বর্তমানে ব্যাংক, বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ও মোবাইল ফোন অপারেটর ছাড়া বাকী সব তালিকাভুক্ত কোম্পানিকে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটরকে দিতে হয় ৪০ শতাংশ কর। ব্যাংক, বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ এবং পুঁজিবাজারের বাইরে থাকলে ৪২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়।পুঁজিবাজারের বাইরে থাকা অন্যান্য কোম্পানিকে কর দিতে হয় ৩৫ শতাংশ হারে।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোম্পানি করহার বর্তমানে বেশ যৌক্তিক পর্যায়ে রয়েছে। তাই বিদ্যমান কোম্পানি করহার বহাল রাখার প্রস্তাব করছি।’

আরও পড়ুন:

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ
দাম কমতে পারে, বাড়তে পারে

/এসএনএইচ/