শনিবার সকালে গেণ্ডারিয়া ডিআইটি প্লটে ও পল্লবীর ১২ নম্বর সেকশনে শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- গেণ্ডারিয়া এলাকার রতন খানের ছেলে নবীন খান (২৬) ও মিরপুর ১২ নম্বর সেকশন এলাকার আবুল কালামের ছেলে মৃদুল হাসান (১২)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নবীন খান কদমতলীর মুরাদপুর এলাকায় মদিনা ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন। শনিবার সকালে নবীন গেণ্ডারিয়া ডিআইটি প্লটে রশীদ মেম্বারের বাড়িতে মোটর লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃদুলের বাবা আবুল কালাম জানান, তিনি নিজেই একজন ইলেকট্রিক মিস্ত্রী। তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ছেলে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত মৃদুল মিরপুরের বিজিএম উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
আরও পড়ুন: বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন
এআরআর/ এপিএইচ/