মতিঝিলে বাসচাপায় নিহত ১

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিরাজধানীর মতিঝিলে বাসচাপায় রমজান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নটর ডেম কলেজের সামনের সড়কে অজ্ঞাত একটি বাসের চাপায় রমজান গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান রিকশা মেরামতের কাজ করতেন বলেও জানান তিনি।

 আরও পড়ুন: 

রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্পে সব সুবিধা নিশ্চিত করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
/এআরআর/  এপিএইচ/