চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ গ্রেফতার ৩১১৫

গ্রেফতারজঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযানের চতুর্থ দিনে সারাদেশ থেকে আরও ২৬ জঙ্গিসহ তিন সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতর থেকে পাঠানো তথ্য অনুযায়ী গত চারদিনে গ্রেফতার করা হয়েছে ১১ হাজার ৬৪৭ জনকে। এরমধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ১৪৫ জনকে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, প্রথম দফায় ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে। তৃতীয় দফায় ৩৪ জঙ্গিসহ তিন হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়। চতুর্থ দফায় ২৬ জঙ্গিসহ গ্রেফতার করা হয় তিন হাজার ১১৫ জনকে।
চতুর্থ দফায় গ্রেফতারকৃতদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ২৬ জনকে। এছাড়া গ্রেফতারী পরোয়ানায় দুই হাজার ৩৬৮ জন, অস্ত্র মামলায় ৩৮ জন, মাদক মামলায় ২৯৫ জন এবং অন্যান্য মামলায় ৩৮৮ জনকে গ্রেফতার করা হয়।
জেইউ/এপিএইচ/

আরও পড়ুন:  

বিশেষ অভিযানের তৃতীয় দিন: ৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫


জঙ্গিদমন অভিযানে ‘জঙ্গি’ ধরার সংখ্যা নগণ্য