ছিনতাইকারীদের গুলিতে আহত সাইফুল ইসলাম মুরাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফুল ইসলাম জানান, তিনি এমএসএফ নামের একটি এনজিওতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। দুপুর ১২টার দিকে আরও দুই সহকর্মীসহ একটি প্রাইভেটকারযোগে তিনি ধানমণ্ডি থেকে কামরাঙ্গির চরে সাইট অফিসে যাচ্ছিলেন। পথে হাজারীবাগের বিএ ট্যানারি মোড়ে পৌঁছুলে দু’টি মোটরসাইকেলে পাঁচছয়জন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে।
আরও পড়তে পারেন: ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের একজন তাকে লক্ষ্য করে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন।পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। দুপুর ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, গুলিতে আহত সাইফুল তাদের জানিয়েছেন, তার কাছে পাঁচ লাখ টাকা ছিল। বিষয়টি তিনি হাজারীবাগ থানাকে অবহিত করেছেন।
আরও পড়তে পারেন: পুলিশ ব্যস্ত জঙ্গিতে, আড়াল ভেঙেছে মাদকপাড়া
/জেইউ/এমএসএম /