উচ্চ আদালতে জামিন খারিজ করে দেওয়ার পর তিনি আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে) আবেদন করেছেন। আগামী ১৪ জুলাই এ আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে মর্মে দিন ধার্য করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শফিক রেহমানের করা এক আবেদনের শুনানি করে বুধবার তিনি এ আদেশ দেন।
শফিক রেহমানের পক্ষে আজ বুধবার (২৯ জুন) আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে।
/ইউআই/এপিএইচ/
আরও পড়ুন: