জাতিসংঘের প্রস্তাবে বলা হয় যে, মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল। এছাড়াও বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকাশিত ‘মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭’তে দিবসটি উদযাপন করার ওপর গুরুত্ব আরোপ করেছে।
বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও এবার দ্বিতীয়বারের মত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ইউএসএইড বাংলাদেশ, উইনরক্ ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি), জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ আরও কয়েকটি সংগঠন যৌথভাবে আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়াও মানব পাচার বন্ধ করার আহ্বান জানিয়ে গনস্বাক্ষর সংগ্রহ এবং মানবপাচার প্রতিরোধ, ভিকটিমের সুরক্ষা ও অপরাধের বিচারব্যাবস্থা সম্বলিত তথ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে । সূত্র: বাসস।
আরও পড়ুন-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ
দ্রুত বন্দি বিনিময়ে বাংলাদেশ-ভারত একমত
বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে বন্যা দুর্গতরা
/এফএস/