দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সোহাগ হাওলাদার (২৮), আতাবুর রহমান ওরফে বাবলু (৩০)।
সরকারি বিশেষ কৌসুলী মাহফুজুর রহমান লিখন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালের ২৫ জুন দুপুরে দণ্ডপ্রাপ্তরা লিংকনকে প্রলোভন দিয়ে মোটরসাইকেলসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা লিংকনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যার পর লাশ গুম করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় লিংকনের বাবা মো. মোজাম্মেলল খান বাদী হয়ে ওই দুইজনের নামে পালং থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুলতান মাহমুদ শরীয়তপুর আদালতে সোহাগ ও আতাবুরের নামে অভিযোগপত্র দাখিল করেন। পরে জেলা জজ আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
আরও পড়ুন:
কামরুল ও মোজাম্মেলের পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
/এসআইটি/বিটি/