ফেসবুক লাইভে ঢাকা নগরবাসীর সমস্যা, সংকট, মতামত, পরামর্শ ও সম্ভাবনার কথা শুনবেন ঢাকা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আগামী ২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সোয়া আটটা পর্যন্ত তিনি ফেসবুক লাইভে থাকবেন।ডিএমপির জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,‘ডিএমপির অফিসিয়াল পেজে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।’ সবাইকে অংশ নেওয়ারও অনুরোধ জানান তিনি।
এআরআর /এপিএইচ/