মাথায় ফ্যান পড়ে বুয়েট শিক্ষার্থী আহত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্লাসে মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন জাহিদুল রহিম শাওন নামের (২২) এক শিক্ষার্থী। শাওন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বুয়েটের ইসিবি ভবনের পঞ্চম তলায় ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার সময় তার ওপর ফ্যান ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। শাওনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- 



হিসাব রক্ষণ কর্মকর্তার দখলে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল!


/এআইবি/এফএস/