ডিএলএফ: প্রথম দিনের হাইলাইটস

 

ঢাকা লিট ফেস্ট প্রাঙ্গণ

পর্দা উঠছে তিনদিনের সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট। আজ বৃহস্পতিবার বেলা ১১টায়  বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য মিলনায়তন তথা প্রধান মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করবেন নোবেল জয়ী লেখক ভিএস নাইপল ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আরও থাকছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবর।  

১২টায় লনে মেহেদি হাসান ও তার বন্ধুরা গাইবেন গান। একইসময় কসমিক টেন্টে চলবে জয়া আহসান অভিনীত ইন্দ্রনীল রয় পরিচালিত চলচ্চিত্র ভালোবাসার শহর।

বেলা ১টায় মূল মঞ্চে বিশ্ব সাহিত্য নিয়ে ‘ওয়ার্ল্ড ফিকশন:  হিডেন রিয়েলিটি’ শীর্ষক আলোচনায় বসবেন ড্যানিয়েল হান, নিকোলাস, লেজার্ড ও আনজুম হাসান ও নায়েল এলতোখি।

কেকে টি স্টেজে ইমাজিনিং হিস্টোরি শীর্ষক আলোচনায় সাজিয়া ওমর ও বাপ্পাদিত চক্রবর্তী বসবেন সাদ জেড হোসাইন। সে সময় ব্যান্ড তারকা মাকসুদ হক স্টিভেন পাওলার লনে কবিতা পড়বেন।

বেলা দুটোয় প্রধান মঞ্চে বারখা দত্ত ও জেফরি ইয়াং বেন জোদাহ ও মার্সিয়া লিন্যাক্স কিউলি বসবেন আমেরিকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে। একই সময় বিজ্ঞানী  আবেদ চৌধুরী বসছেন কেকে টি স্টেজে নিওরোসায়েন্সের অ্যাসথেটিক্স নিয়ে আলোচনা করতে।

সেসময় লনে সাম্প্রদায়িকতার এপার ওপার নিয়ে বসবেন শামসুজ্জজামান খান, জহরসেন মজুমদার, মাসুদুল হক ও সেমন্তী ঘোষ ও আহমেদ রেজা। সেময়ে ব্র্যাক স্টেজে চলবে ক্রাইম পেইজ দ্যা আর্ট অব সাসপেন্স শীর্ষক একটি সেশন।

সাড়ে ৩টায় ফখরুল আলম  আলোচনা করবেন সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিষাদ সিন্ধুর বিশেষ অনুবাদ। সেসময় লনে কবিতা পড়বেন প্রতিথযশা বাংলাদেশি কবিরা। সেসময় ব্র্যাক স্টেজে ইরেশ যাকের আলোচনা করবেন অন্তরা গাঙ্গুলির বই তনয়া তানিয়া নিয়ে। বটতলায় আবৃত্তি পরিষদের কবিতাও শুনতে পারেন।

সেসময়ের সবচেয়ে আকর্ষণীয় সেশন হচ্ছে, ভিএস নাইপলের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি দ্যা স্ট্রেঞ্জ লাক অব নাইপল।

৪টা ৪৫ মিনিটে প্রধান মঞ্চে বারখা দত্তের সঙ্গে বসছেন সাদাফ সায তার বিতর্কিত গ্রন্থ দ্য আনকোয়াইট ল্যান্ড নিয়ে। একই সময় ভ্রমন পিয়াসু অস্ট্রেলিয়ান লেখক টিম কোপ কেকে স্টেজে বসবেন জার্নি অ্যান্ড কোয়েস্ট অব ইন ট্রুথ। একই সময় পুলিৎজার বিজয়ী কবি বিজয় শেষাদ্রি বসছেন ব্র্যাক স্টেজে জেফরি ইয়াংয়ের সঙ্গে বসবেন আমেরিকার কবিতা নিয়ে।

আজকে একই সময়ে রিচার্ড বিয়ার্ড লাইভ এডিটিংয়ের ওপর কসমিক টেন্টে বিশেষ ওয়ার্কশপ করাবেন।

৬টা ১৫ মিনিটে মূল মঞ্চে প্রয়াত সব্যসাচী  সাহিত্যিক সৈয়দ শামসুল হকের জীবনী নিয়ে আলোচনা করবেন দ্বিতীয় সৈয়দ হক, সাজ্জাদ শরীফ, আহমেদ মাজহার ও পারভেজ হোসেন। সে সময় শামসুল হক রচিত নীল  দংশনের একাংশ মঞ্চস্থ হবে প্রধান স্টেজে।

সে সময় বটতলায় বাউলিয়ানা নিয়ে বসবেন সঙ্গীত তারকা মাকসুদ হোসেন।

/এফএএন/