মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৮:১০আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৮:৪০

বইমেলার পর শেষ কবে বই কিনেছেন? বাংলাদেশের পাঠক বইমেলার বাইরে বই কেনেন কিনা—এমনটি দেখার জন্য বাংলা ট্রিবিউন-ডিএলএফ জরিপে একটি প্রশ্ন করা হয়। ‘বইমেলার পর শেষ কবে বই কিনেছেন?’ এমন প্রশ্নের জবাবে দেখা গেছে, চলতি বছরের বইমেলার বাইরে বই কেনেননি অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী। এর মধ্যে একটি অংশ বইমেলার পর কেবল ঢাকা লিট ফেস্টেই বই কিনেছেন।
অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশের বেশি (৩৮.৪০%) জানিয়েছেন, তারা বইমেলার পর আর কখনও বই কেনেননি। বাকিদের মধ্যে ১৮.৬০ শতাংশ জানিয়েছেন বইমেলার পর কেবল লিট ফেস্টেই বই কিনেছেন তারা।
এছাড়া ৪৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বইমেলা শেষ হওয়ার পর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তারা একবার বই কিনেছেন।

আপনি কি পছন্দের মানুষকে জন্মদিনে কখনও বই উপহার দিয়েছেন? প্রিয়জনের জন্মদিনে কখনও বই উপহার দিয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ৫০০ জনের মধ্যে ৭৩.৬০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা প্রিয়জনের জন্মদিনে ইতোপূর্বে বই উপহার দিয়েছেন। বাকিরা কখনও বই উপহার দেননি।

এসএএস/এমএনএইচ

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
আন্তর্জাতিক অঙ্গনে কথাসাহিত্যকেই ছড়িয়ে দেওয়ার পক্ষে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম