তামিমসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তিন জঙ্গির লাশ নিয়ে যাওয়া হচ্ছে
নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তামিম চৌধুরীসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতাল থেকে পিবিআই’র পক্ষে লাশ হস্তান্তর করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন এবং লাশ গ্রহণ করেন আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি অফিসার রুহুল আমিন। 

 

তামিমসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তররুহুল আমিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘সব প্রক্রিয়া শেষ করে লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’


নিহত জঙ্গি তামিম চৌধুরী বদলাননি চেহারাউল্লেখ্য, গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিন তলা বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিট স্ট্রং-২৭’। অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরী ছিল।

/এআইবি/এসএনএইচ/