শেভরন-এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

হাইকোর্টবহুজাতিক কোম্পানি শেভরনের লভ্যাংশ শ্রমিকদের না দেওয়ায় এই কোম্পানির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৫৩৯ জন শ্রমিকের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি হাসান আরিফের যৌথবেঞ্চ এ আদেশ দেন।

রিটে শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে  রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

ইউআই/এমএনএইচ/