অভিজিৎ রায়সহ নিহত মুক্তমনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ

উদ্বোধন করা হচ্ছে স্মৃতিস্তম্ভের কাজলেখক-ব্লগার অভিজিৎ রায়কে টিএসসির যে স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এই স্মৃতিস্তম্ভের কাজের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিতের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় জানানো হয়, স্মৃতিস্তম্ভ তৈরির দায়িত্বে রয়েছেন ভাস্কর রাশা। শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জনসম্মুখে অভিজিৎ রায়কে টিএসসি ফুটপাতের যে অংশে হত্যা করা হয় ফুটপাতের সেই অংশটি গত দুই বছর অযত্ন-অবহেলায় ছিল। বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়েই খুন হতে হয়েছিল প্রবাসী এই ব্লগারকে। গত বইমেলায় সবার অভিযাগ ছিল, মুক্তচিন্তার এই ব্লগার যেখানে হত্যার শিকার হয়েছে পরের বছরের বইমেলাতে তার কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। ওই সময়ই টিএসসি ফুটপাতের ওই অংশে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি ওঠে। তারই ধারাবাহিকতায় শুরু হলো মুক্তমনাদের স্মরণে স্মৃতিস্তম্ভের কাজ।
/ইউআই/টিআর/