মিরপুর বাংলা স্কুলের প্রধান শিক্ষককে অপসরাণের দাবি

IMG_20170108_105019

রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদারের অপসারণের দাবি জানিয়েছে স্কুলটির শিক্ষক-কর্মচারীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক দুর্নীতিবাজ এবং গত চার মাস ধরে শিক্ষকদের বেতন আটকে রেখেছেন।

রবিবার সকাল ১১টায় হাইকোর্ট মোড়ে শতাধিক শিক্ষক-কর্মচারী মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদার স্কুলটিতে যোগদানের পর থেকে অনেক অনিয়ম করছেন। এর আগে তেজগাঁও একটি স্কুলে কর্মরত থাকা অবস্থায় তিনি দুর্নীতির অভিযোগে জেলও খেটেছেন। 

তারা আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট, ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয় তার স্বাক্ষরে ব্যাংক লেনদেন, ম্যানেজিং কমিটি গঠন এবং যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে প্রতিষ্ঠানটির ২৫০ শিক্ষক-কর্মচারী গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় তারা দুর্বিসহ জীবন যাপন করছি। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারে কাছে শিক্ষকদের দাবি, দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ করে চার মাসের বেতন ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হোক।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বাছির উদ্দিন, সিনিয়র শিক্ষক মামুন অর রশিদসহ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

 /আরএআর/এসটি/