গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীদের নামের তালিকায় দেখা গেছে, ১৯৭১ সালের ২৯ ডিসেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকার সিরিয়াল চলছে ৩৭। এই সিরিয়ালের ১৬ নম্বরে রয়েছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম। তিনি এরশাদ আমলে ১৯৮৬ সালের ২৫ মে থেকে ৯ জুলাই পর্যন্ত এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার বিকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু বিচারে প্রমাণ হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন যুদ্ধাপরাধী, সেহেতু তার নামের পাশে এ শব্দটা লিখতে অসুবিধা নেই।’ তিনি বলেন, ‘মন্ত্রীর নামের তালিকায় তার নাম থাকবে, অথচ নামের পাশে যুদ্ধাপরাধী শব্দটা থাকবে না, সেটা কেমন দেখা যায়? বিবেকের তাড়নায় আমরা তার নামের পাশে যুদ্ধাপরাধী শব্দটি জুড়ে দিয়েছি।’
/ওএফ/এপিএইচ/
আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটি সময় পাবে ১০ দিন