শনিবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক এভাবে হত্যার শিকার হওয়া সভ্য সমাজে কাম্য হতে পারে না।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক, জনবান্ধব ও সাংবাদিকবান্ধব সরকারের আমলে সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তুচ্ছ কারণে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে পুলিশ। ফলে সরকারের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব তৈরি হচ্ছে।’
বিবৃতিতে নেতারা অবিলম্বে আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিমুলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা সব সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
/টিআর/