স্বাধীনতা দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী শুরু ২৩ মার্চ

সেনা, নৌ ও বিমানবাহিনীর লোগোমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু হবে আগামী বৃহস্পতিবার ২৩ মার্চ থেকে। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে একথা জানানো হয়।
আইএসপিআর জানায়, আগামী ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ২৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এছাড়া ২৯ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের সঙ্গে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্যেও উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনপ্রকার স্কুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ব্যাংক প্যাক, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি বহন না করার দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
/জেইউ/এমও/