মিরপুরে পোশাক কারখানায় আগুন

আগুনরাজধানীর মিরপুর মডেল থানার কিয়াংসি চাইনিজ রেস্টুরেন্টের পাশের বহুতল একটি ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। কারখানাটির নাম বিজি অলটেক্স গার্মেন্টস রাত ১২টা ৪২ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দারুস সালাম রোডে ১০ তলা ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লেগেছে। আমাদের ১০টি ইউনিট সেখানে কাজ করছে।’
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের টিম সেখানে যাচ্ছে। তবে ঘটনাস্থল থেকে এখনও কোনও রিপোর্ট পাইনি।’
/এআরআর/টিআর/