যা ছিল বড়হাটের জঙ্গি আস্তানায়

বড়হাটের জঙ্গি আস্তানার বাথরুমের পাশের কক্ষএকটি পরিবারের যা যা প্রয়োজন, তার সবই ছিল মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায়। ‘অপারেশন ম্যাক্সিমাস’ পরিচালনা শেষে বাড়িটির ভেতরের চিত্র দেখে এই ধারণা করা হচ্ছে। তবে কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের অভিযান ও জঙ্গিদের বিস্ফোরণের কারণে সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে।

জঙ্গি আস্তানার একটি কামরায় দেখা যায়- খাট, ফাইলপত্রের র্যা ক, প্লাস্টিকের মোড়া, চেয়ার, আলনা ও ড্রেসিং টেবিল। খাটের ওপর দুটি ও আলনার ওপর একটি ব্যাগ পড়ে আছে। এছাড়া ছিল কয়েকটি মোবাইল ফোন সেট। ওই কক্ষে জঙ্গিদের ব্যবহৃত তোয়ালে ও শার্ট এবং ড্রেসিং টেবিলে দুটি বই ও একটি গ্লাস দেখা যায়।

বড়হাটের জঙ্গি আস্তানায় বাথরুমের ভেতরের দৃশ্যটয়লেটের অবস্থা আরও শোচনীয়। এখানে পরিষ্কার দেখা যায় বিস্ফোরণের ক্ষতচিহ্ন। এ টয়লেট থেকেই দুই জঙ্গির লাশ উদ্ধার করে আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা। বালতি, টয়লেটের কমোড, গোসলের শাওয়ার- সবকিছুই গুঁড়িয়ে গেছে।

বড়হাটের জঙ্গি আস্তানারে বেডরুমঅন্য একটি কক্ষে ছেড়া তোষক পড়ে থাকতে দেখা যায়। এছাড়া পাশের রান্নাঘরের গ্যাসের চুলা ও চুলার ওপর কড়াই, পাশে র্যা ক ও একটি মোড়া দেখা যায়। সিআইডি’র ফরেনসিক বিভাগের একজন সদস্যকেও আলামত সংগ্রহ করতে দেখা যায় ছবিতে।

/জেইউ/জেএইচ/