মিরপুরের রূপনগরে চলছে ব্লক রেইড

অভিযানরাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় চলছে পুলিশের ব্লক রেইড। এর আওতায় সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে ওই এলাকার বাসাবাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতার সন্ধানে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে এই ব্লক রেইড চালানো হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা নিয়মিত রেইড বা তল্লাশি চালিয়ে থাকি। এরই অংশ হিসেবেই আজ (সোমবার) রূপনগরে চলছে ব্লক রেইড। আমরা বাসাবাড়িতে তল্লাশি চালাচ্ছি। কোনও বাসায় জঙ্গি আস্তানা আছে কিনা, তা তল্লাশি করে দেখা হচ্ছে।’
আরও পড়ুন-
অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর
ট্রেন পোড়ানোর মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী কারাগারে

/এনএল/টিআর/