রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যাবসায়ী আহত

ছিনতাইরাজধানীর রামপুরা থানার হাতিরঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক সবজি ব্যবসায়ী। এসময় ছিনতাইকারী ওই ব্যবসায়ীর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শনিবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনার পর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
আহত ব্যবসায়ীর নাম রতন মিয়া (২৮)। রামপুরা ১৭৩ উলন রোডের একটি বাসায় থাকেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন রতন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে (শনিবার) বাসা থেকে সবজি কিনতে কাওরান বাজারের উদ্দেশ্যে রওনা দেই। সাড়ে ৫টার দিকে হাতিরঝিল এলাকায় পৌঁছালে চার জন ছিনতাইকারী আমাকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে তারা আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। এসময় সঙ্গে থাকা সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’ পরে স্বজনদের সহায়তায় রতনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘রতন মিয়াকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।’
আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পড়ে আছে মধুর ক্যান্টিনের রান্নাঘরে!

ন্যাম ফ্ল্যাটে এমপি ছাড়া কেউ থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

/এআইবি/টিআর/