নিহত শ্রমিকের নাম মো. পলাশ (২৩)। শ্যামপর বালুর মাঠ ১ নম্বর রোডে ড্রিম ল্যান্ড মিডিয়া নামে একটি ছাপাখানায় কাজ করতেন তিনি।
নিহত পলাশের সহকর্মী সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় ছাপাখানায় কাজ করার সময় কাগজের রোলের নিচে চাপা পড়ে পলাশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই বাচ্চু মিয়া বলেন, ‘পলাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ময়নাতদন্তের জন্য পলাশের লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাচ্চু মিয়া জানান, পলাশের গ্রামের বাড়ি শেরপুরে। কর্মস্থল ড্রিম ল্যান্ড মিডিয়া ছাপাখানার পাশেই থাকত সে। পলাশের কোনও নিকটাত্মীয় না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
/এআইবি/টিআর/