মো. জাহাঙ্গীর বলেন, ‘এই দু’জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমিন হুদাকে বিকালে কারাগারে নিয়ে আসা হয়েছে। আর জোসেফের ছাড়পত্র পাওয়া গেছে। আমাদের লোকজন হাসপাতালে আছেন। তাকেও নিয়ে আসা হবে।’
উল্লেখ্য, জোসেফকে ১৯৯৯ সালে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অসুস্থতা দেখিয়ে জোসেফ টানা ২০ মাস ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে আমিন হুদা ২০০৭ সালের ২৪ অক্টোব গ্রেফতারের পর দুই মামলায় তার ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড হয়। তিনিও গত ১৮ মাস ধরে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
/আরজে/টিআর/