বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা ‘মানস’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্য ব্যবহারে মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হয়। তামাকের কারণে বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায় হয়ে ওঠে। এটি নিষিদ্ধ হওয়াই উচিত। আর যতোদিন তা না হচ্ছে, ততোদিন তামাকের চাষ ও ব্যবসার ওপর কর বৃদ্ধি করতে হবে।’
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া এবং এ বিষয়ে নারীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান হাসানুল হক ইনু। দেশের সব স্কুলে প্রতিদিন লেখাপড়া শুরুর আগে শিক্ষক ও ছাত্রদের ধূমপান থেকে বিরত থাকার অঙ্গিকার করার তাগিদ দেন তিনি।
আয়োজক ‘মানস’ এর মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে আয়োজন সহযোগী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন তামাকবিরোধী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে বিশ্ব স্বাস্থ সংস্থা নির্ধারিত প্রতিপাদ্য ‘তামাক- উন্নয়নের প্রতি হুমকি’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ‘মানস’র সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।
/এসআই/এসএমএ/