‘সেলফি ইবাদতের ব্যাঘাত ঘটায়’

 

জুমার নামাজ, ছবি- সংগৃহীতসেলফি ইবাদতের ব্যাঘাত ঘটায় বলে মন্তব্য করেছেন রাজধানীর মিরপুর ৬ নম্বর সি ব্লকের বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম।

শুক্রবার জুমার নামাজের খুতবায় সেলফি নিয়ে আলোচনায় তিনি বলেন, ‘সেলফি শরিয়ত সম্মত নয়,শরিয়ত সেলফি পারমিট করে না।’

‘আজকাল ইবাদত বন্দেগীর সময় অনেকে সেলফি তোলেন, যা অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটায়। অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এটা ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি, রমজানে সেলফি তোলার হার বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ছবি তুলে আমরা স্মৃতি সংরক্ষণ করি। কিন্তু আমরা রবের সঙ্গে পরকালে স্মৃতি সংরক্ষণের জন্য জান্নাতে যাওয়ার কোনও আয়োজন করি না’।

এছাড়া রোজার ফজিলত,দান-খয়রাতের মাধ্যমে নেকি হাসিলের বিষয়ে ইমাম সাহেব বয়ান করেন।

/এইচএএইচ/এনআই/এপিএইচ/