তিনি জানান, বেলা সোয়া দুইটার দিকে পিকআপ ভ্যান থেকে কাচ নামানোর সময় কাঁচ তাদের গায়ের ওপর পড়ে তিনজন শ্রমিক গুরুতর আহত হন। আহত তিন শ্রমিককে সহকর্মী নাজিম ও জসিম উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
বেলা ৩টা ২০ মিনিটে শ্রমিক সুমনকে (২৬) মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক। সুমন সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এদিকে, গুরুতর আহত শ্রমিক সালাউদ্দিন চিকিৎসা চলাকালে বিকাল পৌনে পাঁচটার দিকে মারা যান। এছাড়া আহত শ্রমিক রবিনের চিকিৎসা চলছে।
/এআইবি/এসএমএ/