রাজউক দখল নেওয়ার পর মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

ব্যারিস্টার মওদুদ আহমদের সেই বাড়ির সামনে খালেদা জিয়াবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর দখলে নেওয়া তার বাড়ির সামনে গেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান বলে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এসময়  উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। কিভাবে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোন বাসায় তিনি উঠেছেন, এসব ব্যাপারে  খোঁজ নেন খালেদা জিয়া।

/এসটিএস/এমএ/ এপিএইচ/

আরও পড়ুন:

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

 দেশে আইন নাই, বিচার নাই: ব্যারিস্টার মওদুদ

 মওদুদের মালামাল গেলো গুলশানের ফ্ল্যাটে

 মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

 ছবিতে মওদুদের বাড়িতে রাজউকের অভিযান