ফিরোজের প্রতিবেশী জহিরুল ইসলাম জানান, ‘ফিরোজকে রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তার স্ত্রী শাপলা আক্তার। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে রাত ১২টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ‘কয়েক মাস আগে ফিরোজ ওই বাড়ির ২য় তলায় বাসা ভাড়া নেন। এর কয়েক মাস আগে তাদের বিয়ে হয়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
/এমডিপি/এআইবি/এসএনএইচ/