রাজধানীতে লেগুনার ধাক্কায় বৃদ্ধ নিহত

দুর্ঘটনারাজধানীর কাজলায় লেগুনার ধাক্কায় মো. মকবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত রুপচানকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
উদ্ধারকারী পথচারী মো. আদিত জানান, শনিবার (১০ জুন) বেলা ১২টার দিকে কাজলা এলকায় একটি লেগুনা দুই পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ মকবুলকে মৃত ঘোষণা করেন। অন্যজন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, বেলা ২টায় নিহতের স্ত্রী দুর্ঘটনায় নিহত মকবুলের মৃতদেহ শনাক্ত করেন। মকবুলের স্ত্রী জানান, সকাল ১১টায় মেয়ের জমাইয়ের কাছে কাজলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি তার মৃতদেহ।
নিহতের স্ত্রী আরও জানান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশকাঠালী গ্রামে তাদের বাড়ি। তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
/এআইবি/এসএমএ/