জামিন আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম. আসাদুজ্জামান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
আইনজীবী এম. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (আফসান চৌধুরী) সোমবার আগাম জামিনের আবেদন করে জামিন নিয়েছেন। নিয়মানুযায়ী তাকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।’
উল্লেখ্য, গত ৮ জুন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।
/এমটি/ ইউআই/ এপিএইচ/
আরও পড়ুন:
আফসান চৌধুরীর মামলায় তদন্ত প্রতিবেদন ২৩ জুলাই
আফসান চৌধুরীর ফেসবুক আইডি বন্ধে লিগ্যাল নোটিশ
আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ