নিহতের ভগ্নিপতি তাজুল ইসলাম জানান, মাতুয়াইল মৃধাবাড়ির মুসলিমের ভাড়া বাসায় টেলিভিশন দেখা শেষে বিদ্যুৎ সংযোগ খোলার সময় গুরতর আহত হয় শামীম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবকের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। সে গাইবান্ধা সদরের মো. বাবুল মিয়ার ছেলে।
/এআইবি/এমও/