মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার ৬ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৯ জুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালমানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয় জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. আইয়ুব আলীর  জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষীর জবানবন্দি পেশ করার  জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুর রহমান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
ছয় আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক।
আদালতে মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর মো. মোখলেসুর রহমান বাদল। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।

/ইউআই/ এপিএইচ/