চিকুনগুনিয়া নিয়ে রিট শুনানি মুলতবি

আদালতঢাকা, চট্রগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি নিয়ে মুলতবির আদেশ দেন।
এর আগে, সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন। শুনানি শেষে আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আবেদনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নিশ্চিতের কথা বলা হলেও তা সুনির্দিষ্ট না থাকায় শুনানি মুলতবি হয়েছে। পরে প্রস্তুতি নিয়ে শুনানি হবে।’
আরও পড়ুন-

তাভেল্লা সিজার হত্যা মামলা চলবে

দুই হাত হারানো সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

/এমটি/টিআর/