শিশুটিকে বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসি’তে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
মেয়েটির বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্ষণের শিকার এতিম শিশুটি অভিযুক্ত খোকনের বন্ধুর মেয়ে। বাবা-মা কেউ বেঁচে না থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সে গৃহকর্মীর কাজ করতো। কিন্তু গৃহকর্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে খোকনের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে শিশুটি। খোকনের আশ্বাসে ২৯ জুন সে ঢাকায় আসে। তাকে কদমতলী থানার পোস্তগোলা রাজাবাড়ি এলাকার বোনের বাসায় নিয়ে যায় খোকন। সেখানে বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ধর্ষণ করে। মেয়েটি বিষয়টি প্রতিবেশীদের কাছে বলে দেয়। তারা পুলিশে খবর দিলে বৃহস্পতিবার (৬ জুলাই) অভিযান চালিয়ে সেখানকার একটি চায়ের দোকান থেকে খোকনকে গ্রেফতার করা হয়।
এআইবি/এএইচ/এনআই/