লন্ডন গেলেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা

 

ইলিয়াস আলীর স্ত্রীআদালতের নির্দেশের পর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা লন্ডনে গেলেন। আজ  বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায়  হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাই করেন।
এর আগে গত রবিবার (৯ জুলাই) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইলে  বিমানবন্দরে  ইমিগ্রেশন পুলিশের বাধায় তিনি যেতে পারেননি। বি‌দেশ যাওয়ার সময় বাধা দেওয়ার কার‌ণে সোমবার (১১ জুলাই) আদালতে রিট দায়ের করেন তাহসিনা রুশদী লুনা। পরে তাকে যুক্তরাজ্যে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস আলীর স্ত্রীর বরাত দিয়ে জানান, তাহসিনা রুশদি লুনা  আজ সকাল ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে যেতে দেওয়া হয়।
শায়রুল কবির জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে  উপস্থিত থাকার কথা তাহসিনা রুশদির।

/এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: ইলিয়াস আলীর স্ত্রীর বি‌দে‌শে যেতে বাধা নেই